বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৬:৪২ সময়
  1. হোম
  2. খেলা
  3. গুলশান ক্লাব কিনেছেন তামিম, নেপথ্যে কী?

খেলা

গুলশান ক্লাব কিনেছেন তামিম, নেপথ্যে কী?

Shares1
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৩ সময় স্পোর্টস ডেস্ক

ছবি : তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। এখন ঘরোয়া এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্লাব বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট খেলবেন তিনি। তবে এখন আর নিজেকে শুধু খেলোয়াড় পরিচয়ে সীমাবদ্ধ রাখতে চান না তামিম, আত্মনিয়োগ করতে চলেছেন ক্রীড়া সংগঠনেও।



জানা গেছে, ঢাকা লিগের গুলশান ক্লাব কিনে নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার বিপিএল দল ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সঙ্গে যৌথ বিনিয়োগে এই ক্লাব কিনেছেন তিনি।

গুলশান ক্রিকেট ক্লাব ছিল বেক্সিমকো গ্রুপের। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হতো না। এ কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। ক্লাবের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। তামিম থাকবেন সহ-সভাপতি পদে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সভাপতি মিজানুর রহমান ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির নির্বাচনকে সামনে রেখে ক্রিকেট সংগঠকদের অনেকেই ক্লাব কেনার চেষ্টা করছেন। খেলোয়াড়রাও পিছিয়ে নেই। তামিম যেমন গুলশান ক্লাবে বিনিয়োগ করলেন, তেমনি নির্বাচনকে সামনে রেখে আরও অনেক ক্রিকেটারই নিজেদের সংগঠক পরিচয় তৈরি করতে বিভিন্ন ক্লাবে বিনিয়োগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ক্লাবের সংগঠক হিসেবে অবশ্য তামিমের বেশ আগেই আবির্ভাব হয়েছে সাকিব আল হাসানের। মোহামেডান ক্লাবের সদস্য তিনি।

এদিকে দীর্ঘ এক যুগ পর আবাহনী ছেড়ে তামিমের গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন।

Recent news
images
রাজনীতিমুখ ফসকে ‘শেখ’ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, রাত ৯:৩০ সময়
images
রাজনীতি‘ঢাকা লকডাউনে টাকা দিয়েছেন নিক্সন চৌধুরী’
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, রাত ৯:১৮ সময়
Related news
images
খেলা
হত্যা ও ধর্ষণের লাগাতার হুমকি পাচ্ছেন সাফ জয়ী ফুটবলার সুমাইয়া
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:২২ সময়
images
খেলা
মাহমুদুল্লাহ-ফাহিমের ব্যাটিং তান্ডবে বরিশালের জয়
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, রাত ১২:৫১ সময়
images
খেলা
দুই পাকিস্তানিকে নিয়ে বরিশালকে জেতালেন মাহমুদ উল্লাহ
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৩২ সময়
images
খেলা
বিপিএলের উদ্বোধন: নতুন রূপে শুরু হলো জমকালো আয়োজন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:১০ সময়