মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৫ সময়
  1. হোম
  2. রাজনীতি
  3. বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ স্পিকার বললেন- ৪০ বছরে কানাকড়িও পাননি

রাজনীতি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ স্পিকার বললেন- ৪০ বছরে কানাকড়িও পাননি

Shares1
প্রকাশিত: বুধবার, ১ জুলাই ২০২৬, দুপুর ১২:২২ সময় অনলাইন সংস্করণ

ছবি : জাতীয় সংসদ, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ঘোষণার পর সংসদে বক্তব্য দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের সদস্য হিসেবে চার দশকের সংসদীয় জীবনে তিনি কখনো একটি কানাকড়িও পাননি।

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি জানান, এ বরাদ্দ সিটি করপোরেশন এলাকার বাইরে থাকা বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী আসনের জন্য প্রযোজ্য হবে। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোয়—সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে—প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করেছেন। এই অর্থ মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।


বিবৃতির পর ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে ফ্লোর দেননি। পরিবর্তে স্থানীয় সরকারমন্ত্রীকে আবারও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এ সময় মন্ত্রী জানান, পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে সিটি করপোরেশন এলাকার অন্তর্ভুক্ত বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেও বরাদ্দ দেওয়া হবে।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়ি কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এইটুকুই শুধু পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।

Recent news
images
খেলাবিদায়েও ইতিহাস কেপ ভার্দের
শনিবার, ৪ জুলাই ২০২৬, দুপুর ১:২৮ সময়
images
খেলাবিদায়েও ইতিহাস কেপ ভার্দের
শনিবার, ৪ জুলাই ২০২৬, দুপুর ১:২৮ সময়
Related news
images
রাজনীতি
তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, দুপুর ১২:০৭ সময়
images
রাজনীতি
images
রাজনীতি