রবিবার, ২১ জুন ২০২৬, রাত ১:৩৯ সময়
  1. হোম
  2. বাংলাদেশ
  3. ৩ দিন রিমান্ডে সেই মোনালিসা

বাংলাদেশ

৩ দিন রিমান্ডে সেই মোনালিসা

Shares2
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:১৬ সময় মেহেরপুর প্রতিনিধি

ছবি : যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসাকে আদালত থেকে নামানো হচ্ছে। ছবি : সংগৃহীত

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুরের আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুর আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে একটি মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালতে হাজির করা হয় ক্যাসিনো সম্রাজ্ঞী বলে পরিচিত সৈয়দা মোনালিসা ইসলামকে। মোনালিসাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং অপর একটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক শারমিন নাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস কালবেলাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলাটিতে মোনালিসার ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পলি খাতুন নামের এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা ২৬৩/২৪ নম্বর মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি। এ ছাড়াও পলি খাতুন নামে এক নারীর ৫ আগস্ট দায়ের করা একটি জিআর মামলার মামলার প্রধান আসামি মোনালিসা। মামলা নম্বর জিআর ৩৮৭/২৪।

Recent news
images
রাজনীতিবিএনপি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে: মাসুদ
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, দুপুর ৪:২১ সময়
images
রাজনীতিসাহস থাকলে দেশে আসেন না কেন?
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, রাত ৯:৫১ সময়
images
রাজনীতিমুখ ফসকে ‘শেখ’ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, রাত ৯:৩০ সময়
images
রাজনীতি‘ঢাকা লকডাউনে টাকা দিয়েছেন নিক্সন চৌধুরী’
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, রাত ৯:১৮ সময়
Related news
images
বাংলাদেশ
রাজধানীতে ঝুম বৃষ্টি, নেমে এলো অন্ধকার
শনিবার, ১ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
images
বাংলাদেশ
দেশের ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে : মান্নান
শনিবার, ১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময়
images
বাংলাদেশ
images
বাংলাদেশ
দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৫ সময়