বুধবার, ৫ আগস্ট ২০২৬, রাত ৩:২৮ সময়
  1. হোম
  2. জাতীয়
  3. সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

জাতীয়

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

Shares1
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, দুপুর ১:২৪ সময় নিউজ ডেস্ক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বৃহস্পতিবার (১৩ মার্চ) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

Recent news
images
জাতীয়দনিয়া কলেজে মহান বিজয় দিবস ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৪৭ সময়
Related news
images
জাতীয়
এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা
বুধবার, ১ জুলাই ২০২৬, দুপুর ১০:৫১ সময়
images
জাতীয়