বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৭:৫৫ সময়
  1. হোম
  2. জাতীয়
  3. দনিয়া কলেজে মহান বিজয় দিবস ২০২৫

জাতীয়

দনিয়া কলেজে মহান বিজয় দিবস ২০২৫

Shares3
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৪৭ সময় সাগর ভূইয়া

ছবি : নিউজ ডেস্ক

দনিয়া কলেজে মহান বিজয় দিবস ২০২৫

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর—বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই মহান বিজয়ের স্মরণে রাজধানীর উপকণ্ঠে অবস্থিত দনিয়া কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো মহান বিজয় দিবস ২০২৫।

দিনটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
একই সঙ্গে উদ্বোধন করা হয় কলেজের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সংস্কার কার্যক্রম, যা শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করবে।


আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বাণিজ্যবিষয়ক সম্পাদক (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), প্রতিষ্ঠাতা ও আজীবন দাতা সদস্য, দনিয়া কলেজ গভনিং বডি, আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ।
তাঁর বক্তব্যে তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান— মহান মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়ে তোলার।
দেশপ্রেম, সততা ও নৈতিক মূল্যবোধে বিশ্বাসী হওয়ার।
শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার।
অবকাঠামোগত উন্নয়নের সঠিক ব্যবহার নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার।
এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডঃ মোহাম্মদ শাহ এমরান ( বিদ্যোৎসাহী সদস্য, গভনিং বডি, দনিয়া কলেজ)। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্যতম শর্ত। “উন্নত অবকাঠামো শিক্ষার্থীদের শেখার পরিবেশকে আরও কার্যকর করে তোলে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস জুয়েলা জেবুননেসা খান। তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজনে অংশগ্রহণকারী সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দনিয়া কলেজ গভনিং বডি সভাপতি, রমিজ উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে তিনি দনিয়া কলেজের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন।
তিনি মনে করেন, অবকাঠামোগত সংস্কার শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খাদেম আশরাফুল আলম ( বিদ্যোৎসাহী সদস্য) গভনিং বডি দনিয়া কলেজ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দনিয়া কলেজের উপাধ্যক্ষ একরামুল হক লিটন, শিক্ষক প্রতিনিধি আবুল কালাম আজাদ ও রফিকুল ইসলাম সহ কলেজের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও মনোমুগ্ধকর উপস্থাপনায় পরিচালনা করেন দনিয়া কলেজের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক সমীর হোসেন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহেরা আক্তার। তাদের দক্ষ উপস্থাপনায় পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত ও সুশৃঙ্খল হয়ে ওঠে, যা দর্শক ও অংশগ্রহণকারীদের প্রশংসা কুড়ায়।


আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান,বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও নৃত্য। সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ।

সব মিলিয়ে, মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে দনিয়া কলেজের এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent news
images
রাজনীতিমুখ ফসকে ‘শেখ’ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, রাত ৯:৩০ সময়
images
রাজনীতি‘ঢাকা লকডাউনে টাকা দিয়েছেন নিক্সন চৌধুরী’
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, রাত ৯:১৮ সময়
Related news
images
জাতীয়
images
জাতীয়
শুরুতেই যে ১৭ জেলায় নামতে পারে হাড় কাঁপানো শীত
রবিবার, ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৭:০৪ সময়
images
জাতীয়