বুধবার, ২৬ আগস্ট ২০২৬, দুপুর ১০:৪৫ সময়
  1. হোম
  2. রাজনীতি
  3. তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

রাজনীতি

তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

Shares1
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, দুপুর ১২:০৭ সময় অনলাইন

ছবি : অনলাইন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, নজরুল তার সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে আছেন, আর ‘আমাদের নজরুল হলেন তারেক রহমান’ 

সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় নূরুল ইসলাম মনি বক্তব্য দেন।

তিনি বলেন, “নজরুল তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা প্রতিটি ঘরে, সারা দেশে নজরুলকে খুঁজি। আমাদেরও একজন নজরুল আছেন। আমরা হয়তো তাকে দেখতে পাই না, কিন্তু তাকে চিনতে না পারলে আমাদেরই ভুগতে হবে।”

প্রধান হুইপ বলেন, তারেক রহমান মাত্র ছয় মাস আগে ক্ষমতায় এসেছেন। এর মধ্যেই দেশকে কঠিন বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, “তারেক ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হলো। ৮৫টি দেশে রাতারাতি তেলের দাম বেড়ে গেল। আমাদের নজরুল তেলের দাম বাড়াননি।”

জ্বালানি সংকটের সময় পেট্রল পাম্পে দীর্ঘ লাইনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই সেই লাইন আবার অদৃশ্য হয়ে যায়। “তিন দিনের মধ্যে কি আকাশ থেকে তেল পড়েছিল? আমাদের বুঝতে হবে। তেল আগে থেকেই এখানে ছিল। কিছু মানুষ সমাজে সমস্যা তৈরি করে,” বলেন তিনি।


দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন নূরুল ইসলাম মনি। তিনি প্রশ্ন তোলেন, বিদ্যুৎ সমস্যায় মানুষ ভোগান্তিতে পড়লে তারেক রহমানের এতে কী লাভ? তিনি বলেন, “এখানে সবাই বিদ্যুতের সমস্যায় ভুগছে। এতে তারেকের কী লাভ? তারেক রহমান কি এতে লাভবান হন?”



সরকার আন্তরিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে কি না, তা জনগণকে যাচাই করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছে, তাদের চিহ্নিত করার কথাও বলেন।

বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনকারীদের কেউ কেউ দ্বৈত আচরণ করছেন বলেও মন্তব্য করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, “কেউ অধৈর্য হয়ে রাস্তায় নামেন, বলেন বিদ্যুৎ নেই। সামনে কেউ হারিকেন নিয়ে বসেন। কিন্তু পেছনে তাকালে দেখা যায়, ফ্যান ঘুরছে আর সামনে হারিকেন। এটা দ্বৈত মানদণ্ড।”

Recent news
images
খেলাবিদায়েও ইতিহাস কেপ ভার্দের
শনিবার, ৪ জুলাই ২০২৬, দুপুর ১:২৮ সময়
images
খেলাবিদায়েও ইতিহাস কেপ ভার্দের
শনিবার, ৪ জুলাই ২০২৬, দুপুর ১:২৮ সময়
Related news