বুধবার, ৫ আগস্ট ২০২৬, রাত ৩:২৫ সময়
  1. হোম
  2. রাজনীতি
  3. ঢাকা-১৭ ও বগুড়া-৪ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম

রাজনীতি

ঢাকা-১৭ ও বগুড়া-৪ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম

Shares1
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৫ সময় অনলাইন ডেস্ক

ছবি : ফাইল

বিনোদন জগতের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চলেছেন। গণঅধিকার পরিষদ থেকে তিনি প্রার্থী হতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে।



যদিও এ বিষয়ে হিরো আলম সরাসরি কোনো মন্তব্য না করলেও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচন করবেন তিনি।

হিরো আলম বলেন, সময় হলে সব কিছু জানাব। তবে এটুকু বলতে পারি— এবার আমি স্বতন্ত্র নয়, যে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হব। কয়েক দিনের মধ্যেই জানাতে পারব কোন দলের হয়ে অংশ নিচ্ছি।

একটি সূত্র জানায়, ইতোমধ্যে হিরো আলম ও নুরুল হক নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এমনকি ভিপি নুর হিরো আলমের অফিসেও সাক্ষাৎ করেছেন। 

কোন আসনে প্রার্থী হবেন হিরো আলম, সে প্রসঙ্গে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, এবার তিনি দুটি আসন থেকে প্রার্থী হবেন। একটি ঢাকা-১৭ আসন, অন্যটি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন।হিরো আলম বলেন, এর আগেও আমি দুটি আসন থেকে নির্বাচন করেছি। এ আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক রয়েছে। যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম, অনেকেই কল দিয়ে উৎসাহ দিয়েছেন। তখন আমি ভাবলাম— জনগণ তো চায় আমি নির্বাচন করি। তাহলে দুই জায়গা থেকেই করব না কেন? তাই সিদ্ধান্ত নিয়েছি দুটি আসন থেকেই নির্বাচন করব।

জানা গেছে, ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ। এ ছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীও নির্বাচনে অংশ নেবেন। সে ক্ষেত্রে বলাই যায়, হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে।

অন্যদিকে বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন নির্বাচন করবেন। সেখানেও একাধিক রাজনৈতিক দলের প্রার্থী থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

Recent news
images
জাতীয়দনিয়া কলেজে মহান বিজয় দিবস ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৪৭ সময়